ভালবাসা ছাড়া আছে কি?

  ভভালবাসা ছাড়া আছে কি? আমি পছন্দ করি, অনেক ভালোবাসি। এত ভালোবাসি যে ভালোবাসার কোন শেষ নেই। অনেক তুমি আমাকে ভালোবাসো। এ ভালবাসা কি হবে,? গাঙ্গার জলে পুড়ে মরবে? না কোন অথৈ নদীতে যেখানে সেখানে শুধু পানি আর পানিও জল নেই? তুমি আমাকে বলে এ ভালবাসার কি হবে?  আমি মাগরেব নদীতে গিয়ে সেখানে কোন পানি নেই। তোমার জন্য এক কদম নয় তোমার কদম হেঁটেছি, পাশে তুমি নেই। মিডিয়া একবার বল তুমি এমন কেন?

চিঠি


 চিঠি 

মোঃ আরিফ হোসেন 

                            

চিঠি, ভালবাসার আরেক নাম

তোমাকে একটি চিঠি পাঠিয়েছি গতকাল আজ আবার একটি চিঠি পাঠাচ্ছি। কারন তুমি চিঠির উত্তর দাওনা।গতকালেরটিতে কি লিখেছি জানিনা, তবে আজ বলছি আমি তোমাকে ভালবাসি।তোমাকে যদি  ভাল না বাসতাম আমার জন্ম হতনা।

তোমাকে ভালবাসি কিনা জানতে চেয়েছি বনের পাখির কাছে, উত্তর দেয়নি, তুমি উত্তর দিয়ো। তুমি যদি বনের পাখি হবে সেদিন কেন জন্ম নিয়েছিলে যেদিন পাখি নিরব ছিল? কাজেই তুমি উত্তর দিয়ো।তোমার উত্তর এর আশায় রইলাম।

বনের পাখি কত কথা কয়! অথচ সেদিন কোন কথাই বলেনি! তাহলে তুমি বনের পাখি হতে যাবে কেন? তুমি আমার চিঠির উত্তর দিয়ো! সে চিঠিতে লিখো, আমি তোমাকে ভালবাসি, সামনে তিনটি তীর চিহ্ন দিয়ো।তীর চিহ্নের দ্বারা আমি বুঝে নেব তুমি আমাকে ভালবাস।

তোমার সাথে কত কথাই হয়! শুধু তুমি আমার চিঠির উত্তর দেবেনা- এটা কি হয়? তুমি আমাকে বোলো আমি তোমাকে কত' ভালবাসি।

সে চিঠির পাশে আরেক চিঠি রেখো যে চিঠিতে লেখা থাকবে আমি তোমাকে ভালবাসি। তাহলে ভালবাসার গভীরতা বুঝা যাবে! ভালবাসা কি জিনিস আমি আজও বুঝলামনা!  সে চিঠি দেখে বুঝে নিব!

চিঠি লিখতে কত কি লাগে!  তার একটি বিষয় তুমি চিঠির পাশে জমা কোরো।তাহলে চিঠির গভীরতা বুঝা যাবে!

চিঠি লিখতে লিখতে যদি ঝিমিয়ে পড় মনে কোরো, আমি একজন তোমাকে ভালবাসি যে ভালবাসার গভীরতা মাপ, ইঞ্চি দিয়ে পরিমাপ করা যাবেনা।শুধু মনে কোরো আমি তোমাকে ভালবাসি! 

এই পৃথিবীতে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর ফুল গোলাপ।সে ফুলও আমি তোমাকে দিয়েছিলাম।কিন্তু তুমি আমাকে ভালবাসনি।আজ সে ভালবাসা স্মরণ কোরো!

ভালবাসা কত রঙে হাজির হয়।আজ হাজির হবে সবচেয়ে সুন্দর রঙে।তুমি সে ভালবাসা স্মরণ কোরো! 

ভালবাসার নামে চিঠি লিখে গঙ্গা সাগরে ভাসিয়ে দিয়ো তাতে যদি চিঠি আমার কাছে আসে!  আমি গঙ্গা সাগর বড় বেশি ভালবাসি!

আজ পর্যন্ত কত জনে কত চিঠি লিখলাম কেউ উত্তর দেয়নি।তুমি দিয়ো। কারন তুমি আমার সবচেয়ে সুন্দর ভালবাসা! 

হে আমার ভালবাসা আর কত রাত জাগবে?  এবার উঠ, ঘুম পাড়-এ কথা যেন চিঠিতে লেখা থাকে!

চিঠির প্রতি পরতে পরতে ভালবাসার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়ো তুমি আমাকে কত' ভালবাস!

চিঠি চিঠি নয়, মানব দলিল -এ কথা মনে রেখো!-

আমি তোমার সবচেয়ে সুন্দর চিঠির অপেক্ষায় রইলাম!

চিঠি যদি না আসে বলব, তুমি চিঠি পাঠাওনি, উড়ে গেছে আকাশে! 

হে আমার চিঠি তুমি চিঠি পাঠিয়ো!

চিঠি যদি না আসে বলব চিঠি উড়ে গেছে আকাশে, পৌঁছায়নি আমার কাছে! 



Comments

Post a Comment

Popular posts from this blog

গুরু মহাশয়

আল্লাহ তুমি আছ

ভালবাসি তোমায়