ভালবাসা ছাড়া আছে কি?

  ভভালবাসা ছাড়া আছে কি? আমি পছন্দ করি, অনেক ভালোবাসি। এত ভালোবাসি যে ভালোবাসার কোন শেষ নেই। অনেক তুমি আমাকে ভালোবাসো। এ ভালবাসা কি হবে,? গাঙ্গার জলে পুড়ে মরবে? না কোন অথৈ নদীতে যেখানে সেখানে শুধু পানি আর পানিও জল নেই? তুমি আমাকে বলে এ ভালবাসার কি হবে?  আমি মাগরেব নদীতে গিয়ে সেখানে কোন পানি নেই। তোমার জন্য এক কদম নয় তোমার কদম হেঁটেছি, পাশে তুমি নেই। মিডিয়া একবার বল তুমি এমন কেন?

কবি তোমার নাম কি?

কবি তোমার নাম কি? 

মোঃ আরিফ হোসেন 


প্রকৃতি ও কবি একই পথের পথিক

কবি ঘুমাও শান্তিতে। এমনভাবে ঘুমাবে যেন তোমার ঘুমানোর খবর কেউ না জানে।তোমাকে নিয়ে গল্প হবে, কবিতা হবে, হবে গান, কিন্তু কেউ জানবেনা তুমি ঘুমিয়ে পড়েছো।কবিরা ঘুমায়না, জেগে জেগে স্বপ্ন দেখে কিভাবে আরেকটি গান করা যায়-সে কথা ভুলে  ঘুমিয়ে পড়।

কবি কে কে তোমার আপন ছিল তার একটি লিস্ট কর। সেখান থেকে সবচেয়ে বেশি আপন খুঁজে বের কর।তাকে জানিয়ে দাও তুমি ঘুমিয়ে পড়েছো।

কবি আর ঘুমিয়োনা, এবার জাগ, জেগে উঠে দেখ সূর্য উঠেছে -এ কথা ভেবে ঘুমিয়ে পড়। এমন ভাবে ঘুমাও যেন কেউ তোমার ঘুম  ভাঙতে না পারে । 

কবি তুমি কি জাননা তোমার জন্যই সূর্য উঠে,  চাঁদ উঠে, পাখি গায়! তাহলে ঘুমাচ্ছনা কেন? এমন ভাবে ঘুমাও যেন কেউ তোমার ঘুম না ভাঙতে পারে। 

কবি তোমার মা নেই, বাপ নেই সে কথা কি তুমি জাননা? তাহলে ঘুমাওনা কেন? এমনভাবে ঘুমাও যেন তোমার মাপ, বাপ ঘুম থেকে জেগে ওঠে।

কবি তুমি কখন কোথায় ছিলে আমাকে একটি লিস্ট দাও। আমি তাদের জানিয়ে দেই তুমি ঘুমিয়ে পড়েছো।তোমার ঘুমানোর খবর শুনে তারাও ঘুমাতে পারে। 

কবি তোমার মা নেই, বাপ নেই সে কথা আমাকে বলবেনা! আমাকে বললেই তো অনেক আগে আমি জানিয়ে দিতাম তারা ঘুমিয়ে পড়েছে। 

কবি তোমার গায়ে ঘাসের গন্ধ কয় সে কি তুমি জাননা?  তাহলে ঘুমাওনা কেন? ঘুমালে সব গন্ধ চলে যাবে।

কবি তোমার কাছে আমার একটি আবদার আমাকে একটি গান শোনাবে, জাস্ট একটি গান ঘুমানোর আগে, দেখি আমার কেমন ঘুম হয়।

কবি আমার একটি শখ শূলে চড়া -এ শখ কি আমার পূরণ হবে আমায় একবার বলে যেও।

কবি কতজনের কত শখ, আমার একটি শখ শূলে চড়া -এ শখ কি আমার পূরণ হবে আমায় একবার বলে যেও, তানাহলে আমি মরে যাব। 

কবি এ' পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তিনি কোথা থাকেন, কি করেন, ঘুম পাড়েন কিনা আমা' একবার বলে যেও, তানাহলে আমার ঘুম ভাল হবেনা।

কবি যদি শরৎ যাও আমাকে সাথে নিয়ো, যদি লঙ্কা যাও আমাকে সাথে নিয়ো, তোমার সাথে ঘুরার আমার একটু শখ।

কবির তুলিতে ফুল সবসময় স্থান পায়



কবি রাত বারটার সময় জেগে উঠি, উঠে দেখি কেউ নেই- এর ওষুধ কি আমা' একবার বলবে কি?


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment