ভালবাসা ছাড়া আছে কি?

  ভভালবাসা ছাড়া আছে কি? আমি পছন্দ করি, অনেক ভালোবাসি। এত ভালোবাসি যে ভালোবাসার কোন শেষ নেই। অনেক তুমি আমাকে ভালোবাসো। এ ভালবাসা কি হবে,? গাঙ্গার জলে পুড়ে মরবে? না কোন অথৈ নদীতে যেখানে সেখানে শুধু পানি আর পানিও জল নেই? তুমি আমাকে বলে এ ভালবাসার কি হবে?  আমি মাগরেব নদীতে গিয়ে সেখানে কোন পানি নেই। তোমার জন্য এক কদম নয় তোমার কদম হেঁটেছি, পাশে তুমি নেই। মিডিয়া একবার বল তুমি এমন কেন?

ভালবাসা মধুর সুর

ভালবাসা মধুর সুর

মোঃ আরিফ হোসেন 

                            

ফুল এখন বৃষ্টির পানিতে স্নাত

 যদি পূর্ব দিকে যাও পূর্ব দিগন্ত দেখতে পাবে। যদি পশ্চিম দিকে যাও পশ্চিম দিগন্ত দেখতে পাবে। অথচ আজ পৃথিবীতে কিছু নেই। সব কে যেন কেড়ে নিয়েছে।সে কি তুমি যাকে আমি ভালবাসি? তুমি আমার মন কেড়ে নিয়েছ?  কেড়ে যদি নাইবা নিবে তবে কেন এমন লাগবে! 

সেদিন কেন ভালবেসেছিলে যেদিন পৃথিবীতে ভালবাসা ছিলনা? সেদিন যদি ভাল না বাসতে তাহলে তো আজ এমন হতনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার আপনজন নিয়ে যে তোমাকে ভালবাসে। 

সেদিন যদি ভাল নাইবা বাসতে আকাশে আজ এত তারা ফুটতনা যত তারা আজ আকাশে। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার দক্ষিণ আকাশ নিয়ে যে আকাশ তোমাকে ভালবাসে।

তোমাকে দেখব বলে বেরিয়েছিলাম পথের ধারে দেখি তুমি নেই সেখানে একটি ফুল শোভা পাচ্ছে কাঁটা বিহীন। সে' কি তুমি ছিলে আমায় একবার বললেনা। 

হে আমার ভালবাসা তুমি সুখে তোমার ফুল নিয়ে যে ফুল তোমাকে ভালবাসে। 

একদিন আকাশে আকাশ ছিলনা, পাথারে পাথার, তারপরও তুমি ভালবেসেছিলে।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার আকাশ পাথার নিয়ে। 

ভালবাসা কি জিনিস ভাবছি শিখব তোমার কাছে।শিখা আর হলনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার সবচে' আপনজন নিয়ে যে তোমাকে ভালবাসে  অনেক বেশি! 


ভালবাসা কি জিনিস বুঝলাম না, তাইতো খুঁজেছি পাহাড়, পর্বত, হ্রদ!  কোথাও ভালবাসা নেই। আজ তুমি আমাকে সেই ভালবাসা শেখালে যে' ভালবাসার কোন নাম নেই। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার নামহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধু নাম ধরে ডাকে।

তুমি যদি ভালবাসতে কত রঙে হাসতে। অথচ আজ একটুও হাসলেনা। 

হে আমার ভালবাসা তুমি সুখে তোমার রঙহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা তোমাকে হাসতে শিখিয়েছে। 

ঘোড়ার গাড়িতে গরু চলে, গরু হেঁটে যায়, গরু কত কিইনা করে অথচ আজ আমি কি করলাম তার কোন হিসাব পেলাম না।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার হিসেববিহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধু হাঁটতে শিখায়।

রঙবেরঙের বেলুন দুলছে, "তুমি কোন বেলুন' নিবে?" তুমি নিলে সবচেয়ে সুন্দর বেলুন, অথচ আমা' ভালবাসলেনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার রঙহীন বেলুন নিয়ে যে বেলুনে শুধু বাতাস শোভা পায়।

ভাল যদি নাইবা বাসবে সেদিন কেন হেসেছিলে, একই প্রশ্ন আমার, বার বার। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার নামবদনামহীন ভালবাসা   নিয়ে যে ভালবাসা শুধুই কাঁদতে শিখায়।

আগেও কেঁদেছি আজও কাঁদছি, কাঁদব হাজার বছর, কান্নাই যে আমার শখ।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার  নিদ্রাহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধুই নিদ্রা যেতে শিখায়।

ভালবাসি ভালবাসি বলব হাজার বার -এমনি করেই যেন দিন যায় এ আমার নিয়তি।

হে আমার ভালবাসা তুমি আমাকে কাঁদতে শিখাও, শুধুই কাঁদতে...................। 


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গুরু মহাশয়

আল্লাহ তুমি আছ

ভালবাসি তোমায়